আলহাম-দু-লিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা ব্যবস্থায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে ডাইনামিক ওয়েবসাইট একটি যুগান্তকারী পদক্ষেপ। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান শিক্ষা গ্রহনের মাধ্যমে ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে আলোকিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে এই প্রত্যাশা করি। সদাচরণ, সময়ানুবর্তিতা, শৃংখলাবোধ, নিয়মিত অধ্যয়নই শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে সাহায্য করে। বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে শক্ষার্থিদের অধ্যয়ন , শিক্ষকদের আন্ত্রিক প্রচেষ্টা, এস,এম,সি র আন্তরিক সহযোগিতা ও ম্যানেজিং কমিটির সন্মানিত ও সুযোগ্য সভাপতি জনাব, আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম,এ রশিদ সাহেবের স্বপ্ন পূরনে প্রতিষ্ঠানটির উতকর্ষের শিখরে পৌছাতে সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত। সবশেষে, ওয়েবসাইট বিদ্যালয়ের দৈনন্দিন তথ্য প্রদান কাজে সফল ও স্বার্থক হউক এই প্রত্যাশা করি।